এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীতে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা প্রাইভেট কারের চাপায় আব্দুল মালেক শেখ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয় ‘নিরিবিলি পিকনিক কর্ণারের’ সাবেক কেয়ারটেকার ছিলেন।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার দিঘলিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন মাগরিবের নামাজ শেষে দিঘলিয়া বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন আব্দুল মালেক শেখ। এসময় ঢাকা থেকে মাগুরাগামী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা প্রাইভেট কার তাকে সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহত আব্দুল মালেক শেখ স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নীলোৎপল জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক প্রাইভেট কারটিকে আটক করে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
অক্টোবর ১৩, ২০২৫
অক্টোবর ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ক্যাম্পাস | ১২ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।