এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘মানবতার জয়গানে, এগিয়ে আসুন রক্তদানে’—এই স্লোগানকে ধারণ করে ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া বাজারে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি। পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের মানবিক অঙ্গসংগঠন ‘অনার্স ক্লাব ব্লাড ব্যাংক’-এর উদ্যোগে ২১ অক্টোবর এ কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে এলাকার শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে তাঁদের হাতে সনদপত্র (সার্টিফিকেট) তুলে দেওয়া হয়।
আয়োজকেরা জানান, দিনব্যাপী এই কর্মসূচি দুই ধাপে পরিচালিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে প্রথম ধাপ। এরপর মধ্যাহ্নবিরতি শেষে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুনরায় রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম চলে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মানবিক কার্যক্রমে অংশ নেন।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন বলেন, “মানুষের সেবায় এবং রক্তদানে সচেতনতা বাড়াতে আমরা নিয়মিত বিভিন্ন সামাজিক আয়োজন ও শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করি। বর্তমানে আমাদের তথ্যভান্ডারে (ডেটাবেজ) আট হাজারেরও বেশি মানুষের রক্তের গ্রুপের তথ্য সংরক্ষিত রয়েছে। এর ফলে যেকোনো জরুরি পরিস্থিতিতে মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে দ্রুত দাতা খুঁজে পাওয়া সহজ হচ্ছে।”
সংগঠনের সভাপতি ওসমান মোল্যা বলেন, “২০২১ সালে যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত আমাদের সদস্যদের সার্বিক সহায়তায় ১৫০ ব্যাগেরও বেশি রক্ত সরাসরি রোগীদের জন্য সরবরাহ করা হয়েছে। মানুষের অমূল্য জীবন রক্ষা করা এবং তরুণ প্রজন্মকে রক্তদানে উদ্বুদ্ধ করতে আমাদের এই মানবিক পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
দিনব্যাপী এই কর্মসূচি সফল করতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ওসমান মোল্যা, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন, কোষাধ্যক্ষ তারিকুর রহমানসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।
এছাড়া রক্তের গ্রুপ নির্ণয় ও নমুনা সংগ্রহের সার্বিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করেন ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবক কর্মী কাজী শাকিল, মেহেদি হাসান, তনয় তালুকদার, তানভীর তালুকদার ও মাজহারুল ইসলাম সাকিব।
রক্তের সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছায় রক্তদানের মানবিক আন্দোলনকে ছড়িয়ে দিতে আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।
জুলাই ২০, ২০২৬
জানু ১৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২২ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।