এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে সাপের কামড় ও বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাপের কামড়ে এক গৃহবধূ এবং বজ্রপাতে এক কিশোরের প্রাণহানি ঘটে। পৃথক এ দুই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে টয়লেট থেকে ফেরার পথে সাপের কামড়ে সরস্বতী মন্ডল (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের প্রেমানন্দ মন্ডলের স্ত্রী ও দুই সন্তানের জননী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে টয়লেট থেকে ফেরার সময় ইঁদুরের গর্তে পা দিলে গর্তে থাকা একটি সাপ তাকে দংশন করে। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে ক্ষতস্থান বেঁধে দেন। পরে সকাল ৮টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষধর গোখরা সাপের দংশনেই তার মৃত্যু হয়েছে।
এর আগে সোমবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে বজ্রপাতে মিরাজ শেখ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের বাবুল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের জমি থেকে ধৌত করা পাটের গাইট মাথায় করে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন সাপের কামড়ে সরস্বতী মন্ডলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।