এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্যাতন ও স্বামীর পরকীয়ার অভিযোগ তুলে ভিডিওবার্তা রেখে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে তার ধারণ করা আবেগঘন ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মেঘনা খাতুন (২১) ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের শফি মণ্ডলের ছেলে আজম আলী মণ্ডলের স্ত্রী। তাদের একটি ছেলে সন্তান রয়েছে। কুষ্টিয়ায় মেঘনার বাবার বাড়ি। প্রেমের সম্পর্কের পর প্রায় চার বছর আগে মোটর মেকানিক আজম আলীর সঙ্গে তার বিয়ে হয়।
রোববার (২ আগস্ট) নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মেঘনা। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। মৃত্যুর আগে রেকর্ড করা ভিডিওবার্তায় মেঘনা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। ভিডিওতে তিনি তার স্বামী আজম আলী, শাশুড়ি, শ্বশুর এবং আসলাম নামের এক ব্যক্তিকে তার মৃত্যুর জন্য দায়ী বলে উল্লেখ করেন।
ভিডিওবার্তায় মেঘনা বলেন, “আমার মৃত্যুর জন্য স্বামী আজম, শাশুড়ি, শ্বশুর ও আসলাম দায়ী। স্বামী আমার সঙ্গে খারাপ ব্যবহার করত এবং পরকীয়ায় জড়িত ছিল। একসময় সে আমার গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে।”
ভিডিওর শেষাংশে কান্নাজড়িত কণ্ঠে তিনি তার শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে স্বামীর উদ্দেশে বলেন, “আমি যদি আর বেঁচে না থাকি, আমার কবরের কাছে একবার যেও। তোমাকে ভালোবেসেই পরিবার ছেড়ে এসেছিলাম। আর মানসিক কষ্ট সহ্য করতে পারছি না।”
ঘটনার পর অভিযুক্তদের পরিবারের সদস্যদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।