এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনার আতাইকুলায় সপ্তম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৫ জুন) ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবুল কাশেম পাবনার আতাইকুলা থানার আড়িয়াডাংগী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে। তিনি আর-আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা চালান আবুল কাশেম। এ ঘটনার পরদিন (১২ জুন) ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে গতকাল রবিবার (১৪ জুন) স্থানীয় বিক্ষুব্ধ জনতা কাশেমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এদিকে, দলীয় শৃঙ্খলা ও নৈতিকতা পরিপন্থী অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে রবিবার রাতেই আবুল কাশেমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব ও সাধারণ সম্পাদক বিল্লাল সরদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। সেই সঙ্গে দলের সব স্তরের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।