এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাবনার সদর উপজেলায় র্যাব-১২-এর অভিযানে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর এক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টা ৪০ মিনিটে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দ্বীপচর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা একজনকে আটক করতে সক্ষম হলেও অপর ব্যক্তি কৌশলে পালিয়ে যান।
গ্রেপ্তার ব্যক্তি হলেন রাব্বী (২৫)। তিনি পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দ্বীপচর মোল্লাপাড়া এলাকার মো. সিদ্দিক মোল্লার ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চর ঘোষপুর চালাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত মো. জব্বার প্রামানিক (৪৫) পালিয়ে যান। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
অন্য খেলা | ১২ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।