এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজার এলাকা থেকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট ১৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৬ হাজার ৮শত ৪০ টাকা'সহ চিহ্নিত এক মাদক বিক্রেতাকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় আত্রাই থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভবানীপুর বাজার এলাকার সিএনজি স্টান্ডের পাশে বাবুর চা স্টলের নিচ তলায় বসত বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা টাবলেট, গাঁজা ও নগদ টাকাসহ তাকে আটক করে। আটককৃত বাবু (৪৫) ভবানীপুর গ্রামের মৃত বড়ার ছেলে বলে জানা গেছে।
আত্রাই থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃত বাবু এলাকার চিহ্নিত একজন মাদক বিক্রেতা, চা স্টলের আড়ালে তার স্ত্রী ও ছেলেকে দিয়ে ইয়াবা টেবলেট গাঁজা বিক্রয় করেন, স্থানীয়দের এমন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হলেও তার স্ত্রী পালিয়ে যায়। আটককৃত বাবুর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে গতকাল মঙ্গলবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
জুন ২৫, ২০২৬
জানু ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।