এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে কথিত কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কাসুন্দা গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান, কাসুন্দা গ্রামের রাকিবুল হাসানের ছেলে হৃদয় মৃধা বাড়ি নির্মাণের জন্য পার্শ্ববর্তী এলাকায় মাটি খনন করছিলেন। খননের সময় মাটির নিচ থেকে প্রায় ২ কেজি ৬৫ গ্রাম ওজনের একটি পাথরের মূর্তি দেখতে পান তিনি। পরে থানায় খবর দিলে পুলিশ রাতেই মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে।
তবে মূর্তিটি সত্যিই কষ্টি পাথরের কি না, তা এখনো পরীক্ষা করা হয়নি। বিষয়টি নিশ্চিত হতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে খবর দেওয়া হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের নিকট হস্তান্তর করা হবে বলে জানান ওসি সাহাব উদ্দীন।
সেপ্টেম্বর ২৭, ২০২৫
ফেব্রু ৬, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।