এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সেকেন্দার মল্লিক (৫৫) নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার হাসপাতালগুলোতে মোট ৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মারা যাওয়া সেকেন্দার মল্লিক মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬ সেপ্টেম্বর তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ সেপ্টেম্বর রাতে তাঁর মৃত্যু হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, জেলায় চলতি সময়ে এ পর্যন্ত মোট ৩৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮২ জন এবং এখন পর্যন্ত মোট চারজন রোগীর মৃত্যু হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান ডেঙ্গুতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, "ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ির আঙিনা ও আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে, যাতে এডিস মশার প্রজনন না ঘটে। পাশাপাশি দিনে কিংবা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারসহ মশা প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করা জরুরি।" তিনি আরও জানান, ডেঙ্গুর কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করতে হবে।
এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেন, "ডেঙ্গু প্রতিরোধে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতা বাড়াতে বিশেষ প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে জেলা স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও পৌরসভার যৌথ সমন্বয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।"
ফেব্রু ২৭, ২০২৬
ডিসেম্বর ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।