এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির তাণ্ডবে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রায় পঞ্চাশোর্ধ ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণে আনতে ও উদ্ধার করতে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের শ্রীরামদিয়া এলাকায় হঠাৎ করেই ওই ব্যক্তি হাতে লাঠি নিয়ে বেশ কয়েকটি যানবাহনে এলোপাতাড়ি ভাঙচুর শুরু করেন। এতে কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায়। এ সময় স্থানীয় পথচারী ও এলাকাবাসী তাকে আটকের চেষ্টা করলে তিনি দৌড়ে শ্রীরামদিয়া গ্রামের লিটন মোল্যা নামের এক ব্যক্তির ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘরের ভেতর থেকে বের হয়ে আসার জন্য বারবার আহ্বান জানানো হলেও তিনি সাড়া দেননি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘরের দুটি দরজা ভেঙে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
উদ্ধার অভিযানের সময় শত শত উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। স্থানীয় কয়েকজন সংবাদকর্মী নিজেদের মোবাইল ফোনে এই অভিযানটি সরাসরি (লাইভ) সম্প্রচার করেন।
নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ জানান, "লোকটি মানসিকভাবে ভারসাম্যহীন নাকি অন্য কোনো সমস্যায় ভুগছেন, তা নিশ্চিত হওয়ার জন্য তাকে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে পাঠানো হয়েছে।"
একটি সূত্র জানিয়েছে, ব্যক্তিটির বাড়ি কুষ্টিয়া জেলায় হতে পারে, তবে তার বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তাকে মারধরের চেষ্টা করলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয় অনেকের ধারণা, লোকটি নেশাগ্রস্ত অবস্থায় এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।