এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রোয়াংছড়ি থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবীরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি আলেক্ষ্যং ইউনিয়নের বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বটতলি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলি পাড়ায় এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, “মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) শাওন কুমার বিশ্বাস, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ শরিফুল ইসলাম ও এএসআই মোহাম্মদ নাদেমুল।
এছাড়া এ মাদকবিরোধী কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।