এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেছেন, বর্তমান সময়ে মাদক ও অনলাইন জুয়া বিস্তৃতি লাভ করায় তরুণরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা সামাজিক প্রতিরোধের মাধ্যমে নির্মুল করতে হবে।
এসময় তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনের সাথে জড়িত সকল শ্রেণীর মানুষদের নিয়ে ঐক্যের মাধ্যমে সুন্দর সমাজ গঠন করা সম্ভব। যেখানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী ও দুর্নীতি থাকবে না।
শুক্রবার (২৩ জুলাই) বিকেলে ফুলবাড়ীয়ায় ইলেকট্রিক ও সেনেটারী মিস্ত্রিদের প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ফুলবাড়ীয়া পৌর শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ চান মিয়া জিহাদীর সভাপতিত্বে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় অংশ গ্রহণ করেন ইলেকট্রনিক মিস্ত্রী একাদশ এবং স্যানিটারি মিস্ত্রী একাদশ।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাহবুবুর রশীদ ফরাজী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ ফজলুল হক শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ওবায়দা বাবুল ও আলম এশিয়া পরিবহন লিমিটেডের চেয়ারম্যান এসএম শাহজাহান, পৌর জামায়াত ইসলামী সাধারণ মনোয়ার হোসেন, ফুলবাড়িয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইমান আলী সহ অন্যান্যরা। উক্ত খেলায় সেনেটারী মিস্ত্রি দল ইলেকট্রনিক মিস্ত্রি দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলার ধারাবর্ণনায় ছিলেন ক্রীড়া ভাষ্যকার শাহজাহান মৃধা। এতে আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকমন্ডলীরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।