এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে বিদ্যালয় থেকে দোকানে খাবার কিনতে গিয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী (৯) ধর্ষণচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোজাম্মেল হক ‘মজা’ (৭০) নামে এক বৃদ্ধ মুদিদোকানিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পারইল বাজারে এ ঘটনা ঘটে।
আটক মোজাম্মেল হক মজা উপজেলার পারইল হাটখোলাপাড়া গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয় চলাকালে ওই শিক্ষার্থী খাবার কেনার জন্য পারইল বাজারে মোজাম্মেল হকের মুদিদোকানে যায়। এ সময় দোকান ফাঁকা পেয়ে অভিযুক্ত বৃদ্ধ শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে দুপুরে রাণীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রাণীনগর থানা-পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত বৃদ্ধকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
পটুয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।