পদত্যাগের পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’

অনলাইন ডেস্কঃ
২৪ জুলাই, ২০২৬ ৭:৩৩ পিএম
শেয়ার করুন:
পদত্যাগের পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে তিনি তাঁর পদত্যাগপত্র জমা দেন। 

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে হোয়াটসঅ্যাপে একটি অনলাইন পোর্টালকে মো. সাহাবুদ্দিন বলেন, "এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান (আমি অসুস্থ, তাই এটি সম্পন্ন হয়েছে)।" 

পদত্যাগপত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর সম্পন্ন হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে বিদায়ী রাষ্ট্রপতি বলেন, "বলে দিয়েছি, বুঝে নেন।"

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে সংসদ ভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

সংবিধান অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া:
বাংলাদেশের সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।