এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর ফলে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করবেন বর্তমান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন বলেন, "রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংবিধানের নিয়ম অনুযায়ী আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।"
তিনি আরও স্পষ্ট করে বলেন, "যেদিন আমি স্পিকার হিসেবে শপথ গ্রহণ করি, সেদিনই সংবিধান অনুযায়ী প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নেওয়া ছিল। একইভাবে ডেপুটি স্পিকারও শপথের সময় স্পিকারের দায়িত্ব পালনের জন্য শপথ নিয়ে রেখেছিলেন।"
জরুরি এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত স্পিকার ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস তালুকদার এবং সংসদ সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।