এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের পাশে দাঁড়িয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে বিএনপির মূল রাজনৈতিক লক্ষ্য। বর্তমান সরকার আগামী এক বছরের মধ্যে দেশের ৪০ লাখ পরিবারের হাতে 'ফ্যামিলি' ও 'কৃষক কার্ড' তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।
বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে 'ফ্যামিলি কার্ড' বিতরণ কার্যক্রমের তৃতীয় ধাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাজেটের বিরোধিতাকারীদের কঠোর সমালোচনা
বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সাধারণ খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে। প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক প্রত্যাহার করার পরও যারা এটিকে 'গণবিরোধী' বা 'চানাচুর' বাজেট বলে আখ্যায়িত করছেন, তারা আসলে সাধারণ মানুষের ভালো চান না।
তিনি আরও বলেন, "যারা সংসদে ও সংসদের বাইরে এই জনকল্যাণমুখী বাজেটের বিরোধিতা করছেন, তাদের বিষয়ে দেশের মানুষকে সচেতন ও সতর্ক থাকতে হবে।"
অর্থ পাচার রোধ ও জনকল্যাণে ব্যবহার
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "অনেকে প্রশ্ন তোলেন—উন্নয়ন ও কল্যাণমূলক পরিকল্পনার অর্থ কোথা থেকে আসবে? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, জনগণের টাকাই জনগণের কল্যাণে ফেরত দেওয়া হবে। জনগণের রক্ত জল করা টাকা আর কাউকে পাচার করতে দেওয়া হবে না।"
পাচারকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাচার বন্ধ করে দেশের টাকা দেশের মানুষের জন্য ব্যয় করা হলে কোনো উন্নয়ন কাজের জন্যই অর্থের অভাব হবে না।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংকটে কিংবা সুসময়ে কখনোই জনগণকে ছেড়ে যাননি। এই প্রিয় মাতৃভূমিই আমাদের একমাত্র ঠিকানা।"
সফরসূচি
এর আগে, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
জুলাই ১৩, ২০২৬
আগস্ট ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।