মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১২ জুন, ২০২৬ ১০:৫৫ পিএম
শেয়ার করুন:
মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন মিথ্যা সংবাদ পরিবেশন থেকে আমাদের বিরত থাকতে হবে। প্রেসক্লাবে বিএনপি'র নেতৃবৃন্দের উপস্থিতি এটা প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্ম থেকে সাংবাদিক বান্ধব দল এবং সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে আসছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলাধীন সালথা প্রেসক্লাবের ভবন উদ্বোধন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত যুবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের এটা জানা দরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনার হাত ধরেই বাকশালকে বিতাড়িত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তৎকালীন সময়ে প্রত্যেকটা সংবাদপত্র বাকশাল বন্ধ করে দিয়েছিল। তখন তিনি সকল সংবাদপত্রকে খুলে দিয়েছিলেন। সকল সাংবাদিককেও স্বাধীন ভাবে মত প্রকাশ ও বাংলাদেশের সংবাদ পরিবেশনে স্বাধীনতা দিয়েছিলেন। শহীদ জিয়ার সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দল ১৭ বছর আন্দোলনের পর একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকারে এসেছে।

তিনি বলেন, বিভিন্ন জায়গায়সহ অত্র অঞ্চলের সাংবাদিকগণ স্বৈরাচার দ্বারা মত প্রকাশ ও সঠিক সংবাদ পরিবেশন করতে গিয়ে নির্যাতিত হয়েছে। অনেকেই এলাকা ছেড়ে চলে গেছে অনেকেই দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে, অনেকে আহত হয়েছে অনেকেই নিহত হয়েছে, অনেকের পরিবার অনেক কষ্ট থেকেছে ১৭-১৮ বছর। এই সকল সাংবাদিক কে আমি স্মরণ করছি। আপনারা যারা সাংবাদিকরা বিগত দিনে অত্যন্ত অত্যাচারের মধ্যে থেকেও সত্য সংবাদটি সাহসের সাথে পরিবেশন করেছেন। এই সাহসিকতার জন্য আপনাদের অবশ্যই সাধুবাদ জানাচ্ছি।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিগত ১৭ বছর অত্র অঞ্চলের সাংবাদিকরা গুলি উপেক্ষা করেও নির্ভয়ে সংবাদ পরিবেশন করেছেন। তৎকালীন বিএনপি পাশে দাঁড়িয়েছেন। উনারা যদি সঠিক সংবাদ পরিবেশন না করতেন তাহলে সারাদেশের মানুষ জানত না স্বৈরাচারের দ্বারা ফরিদপুরের মানুষ কি ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন।

তিনি শাপলা চত্বরের ঘটনাকে স্মরণ করিয়ে বলেন, ৫ ই আগস্ট এ যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল সেই সংবাদটি আপনারা সুষ্ঠুভাবে পরিবেশন করেছিলেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামের সংবাদ আপনারা পরিবেশন করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ইউনিয়ন উপজেলা গ্রামে আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন সেই সংবাদ আপনারা পরিবেশন করেছেন। এজন্য দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।

সাংবাদিক পেশাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র পেশা আখ্যায়িত করে তিনি বলেন, আপনারা যেমন সংবাদ প্রকাশ করতে পারেন আবার অনেক সাংবাদিক অনেক সংবাদপত্রে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন হচ্ছে। অনেক সময় এআই ব্যবহার করে বিরোধী মতকে ভুলভাবে প্রকাশ করা হচ্ছে। সেগুলোর বিরুদ্ধে বিএনপি সরকার সোচ্চার আছে। সুতরাং আমাদের মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে।

সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মামুন সরকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।