এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা কয়েক দিনের ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ময়মনসিংহ ও শেরপুরের জনজীবন। বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল, ফলে পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বসতবাড়ি ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় চরম ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ময়মনসিংহে বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত:
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পাহাড়ি ঢলের তোড়ে বোরাঘাট নদীর বাঁধ ভেঙে অন্তত তিনটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে গাজীরভিটা, ভুবনকুড়া, কালিয়ানি কান্দা ও বোয়ালমারা গ্রামের নিম্নাঞ্চলসহ পৌর শহরের বেশ কিছু এলাকা এখন পানির নিচে। আকস্মিক এই বন্যায় তলিয়ে গেছে কৃষকের কষ্টের বোরো ধান। স্থানীয়রা জানিয়েছেন, রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
শেরপুরে বিপদসীমার ওপর দিয়ে বইছে নদী:
শেরপুরের পরিস্থিতিও বেশ আশঙ্কাজনক। টানা বর্ষণে জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার চারটি প্রধান নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। বিশেষ করে নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর পানি এখন বিপদসীমার ১৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরা জানান, বোরো ধান কাটার এই মৌসুমে হঠাৎ বন্যায় তাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ঘরবাড়িতে পানি উঠে আসায় নিরাপদ আশ্রয় ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় কয়েক হাজার মানুষ। সরকারি ও বেসরকারি পর্যায়ে দ্রুত ত্রাণ ও পুনর্বাসন সহায়তার দাবি জানিয়েছেন দুর্গতরা।
ফেব্রু ২৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৩ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১৩ আগস্ট, ২০২৬
হলিউড | ১৩ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৩ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।