এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে। গত রবিবার (১৪ জুন) ভারত সফরে গেলে বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ তাকে সাময়িকভাবে আটকে দেয়। নিরাপত্তা নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) নাম থাকার কারণে তাকে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হয়। পরবর্তীতে যাবতীয় প্রক্রিয়া শেষে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও, ইমিগ্রেশনের এই অনাকাঙ্ক্ষিত ও ‘তিক্ত অভিজ্ঞতার’ কারণে তিনি সফর বাতিল করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ১৮’-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়, একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছান ডা. জাহেদ উর রহমান। দিল্লির বিমানবন্দরে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় নিরাপত্তাসংক্রান্ত একটি ওয়াচলিস্টে তার নাম শনাক্ত হয়। এরপরই প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের জন্য তাকে আলাদা করে আটকে রাখা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাটি মূলত প্রশাসনিক জটিলতা ও তথ্য সময়মতো হালনাগাদ না করার কারণে ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত একটি কালো তালিকা (ব্ল্যাকলিস্ট) থেকে ডা. জাহেদ উর রহমানের নাম আগেই বাদ দেওয়া হয়েছিল। তবে সেই তথ্য অভিবাসন বিভাগের সিস্টেমে যথাসময়ে হালনাগাদ না হওয়ায় তার নাম ওয়াচলিস্টে থেকে যায়। ফলে দিল্লিতে নামার পর স্বয়ংক্রিয় নিরাপত্তা সতর্কবার্তা জারি হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।
পরবর্তীতে তথ্য যাচাই শেষে ভারতীয় কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেয়। তবে ইমিগ্রেশনে এমন হয়রানির শিকার হওয়ায় তিনি সফরটি সংক্ষিপ্ত করে বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে এখন পর্যন্ত ভারত বা বাংলাদেশের কোনো সরকারি দপ্তরের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি, ঠিক কী কারণে অতীতে তার নাম ওই তালিকায় যুক্ত হয়েছিল, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য মেলেনি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।