এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানী ঢাকার ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এবং লোডশেডিংয়ের ভোগান্তি কমাতে প্রতিটি বাসাবাড়িতে সোলার প্যানেল বা সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক ‘বিআইআইডি এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, "বিদ্যুতের নির্ভরযোগ্য ব্যাকআপ ব্যবস্থা হিসেবে সৌরবিদ্যুৎকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করতে চায় সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে আগামী জুনের মধ্যে একটি নতুন নীতিমালা প্রণয়ন করা হবে এবং সরকারি আদেশের মাধ্যমে তা কার্যকর করা হবে।"
দেশের জ্বালানি খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, "এতদিন নেতৃত্বের অভাবে দেশে বড় পরিসরে সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রসার ঘটানো সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সোলার এবং উইন্ড এনার্জি (বায়ু বিদ্যুৎ) উৎপাদনে আমরা বিশেষ রোডম্যাপ নিয়ে কাজ করছি।"
বিদ্যুৎ গ্রাহকদের আশ্বস্ত করে তিনি জানান, এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে দীর্ঘমেয়াদে বিদ্যুতের খরচ কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের আধুনিক বিদ্যুৎ ও নির্মাণ সরঞ্জাম প্রদর্শন করছে।
এপ্রিল ৮, ২০২৬
জুলাই ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।