ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫১ পিএম
শেয়ার করুন:
ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু মশার বিস্তার রোধে সারা দেশে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি উল্লেখ করেন, সতর্কতা ও পদক্ষেপ সত্ত্বেও যারা আক্রান্ত হচ্ছেন, তাদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোনো ধরনের ঘাটতি রাখা হচ্ছে না।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় রাজধানীর ওপর চাপ কমাতে প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক পদায়নসহ স্যালাইন ও জরুরি চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হয়েছে, যাতে রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় ছুটে আসতে না হয়।

এদিকে দেশে হামের প্রকোপ বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের বড় একটি অংশই পূর্বে টিকা নেয়নি। তাই হামের বিস্তার রোধে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী নতুন করে একটি বিশেষ টিকাদান কর্মসূচি (ক্যাম্পেইন) শুরু করতে যাচ্ছে সরকার। ব্যাপক প্রচার-প্রচারণার পরও যারা টিকার আওতার বাইরে রয়ে গেছে, তাদের সুরক্ষিত করতেই সরকারের এই উদ্যোগ বলে তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।