এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাতা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৬ মে) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম জেবুন্নেছা (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিশেষ শোকবার্তা প্রদান করেন।
শোকবার্তায় তারেক রহমান বলেন, “বেগম জেবুন্নেছা ছিলেন একজন মহীয়সী নারী এবং আদর্শ মাতা। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান এই গুণী মানুষটি নিজ মেধা ও যোগ্যতা দিয়ে অসংখ্য ছাত্রছাত্রীকে সুশিক্ষায় আলোকিত করেছেন, যারা আজ সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখছেন।”
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, একজন সফল মা হিসেবে তিনি তাঁর সন্তানদেরও সুশিক্ষায় গড়ে তুলেছেন। গুণী এই নারী তাঁর কর্ম ও আদর্শের জন্য সংশ্লিষ্ট সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।
পরিশেষে প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরম করুণাময় যেন তাঁদের এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দান করেন, সেই প্রার্থনাও জানান তিনি।
উল্লেখ্য, অধ্যাপক ডা. জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে রাজনৈতিক ও চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মার্চ ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।