এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ৫০ বছরে আওয়ামী লীগের রাজনীতিতে বা ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৫তম দিনে সাধারণ বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। বেলা ১১টায় শুরু হওয়া সংসদের এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বাজেট আলোচনায় অংশ নিয়ে ডা. মাহবুবুর রহমান বিগত সরকারের সমালোচনা করে বলেন, “আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতে চাই— তারা দেশের অত্যন্ত সচেতন তিনটি প্রজন্মকে গভীরভাবে আহত ও ক্ষুব্ধ করেছে। এর মধ্যে প্রথমটি হলো ‘নিরাপদ সড়ক আন্দোলন’ করা স্কুলপড়ুয়া প্রজন্ম, দ্বিতীয়টি ‘কোটা সংস্কার আন্দোলন’ করা কলেজপড়ুয়া প্রজন্ম এবং তৃতীয়টি ‘হাসিনা খেদাও’ গণ-আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিশ্ববিদ্যালয়পড়ুয়া প্রজন্ম।”
তিনি আরও যোগ করেন, “এই তিনটি ভুক্তভোগী প্রজন্ম যতদিন জীবিত থাকবে, ততদিন—অর্থাৎ আগামী অন্তত ৫০ বছরে আওয়ামী লীগের রাজনীতিতে পুনরায় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ বললেই চলে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।