রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান: তারেক রহমান

অনলাইন ডেস্কঃ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৮ এএম
শেয়ার করুন:
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান: তারেক রহমান

বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ ও নিরাপদে ফিরিয়ে নেওয়াই চলমান সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি যেহেতু মিয়ানমারে, তাই এর টেকসই সমাধানও সে দেশেই নিহিত রয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে রোহিঙ্গা সংকট প্রসঙ্গ তুলে ধরে তিনি এসব কথা বলেন। 

ভাষণে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। দীর্ঘস্থায়ী এই উপস্থিতির কারণে বাংলাদেশের জাতীয় সম্পদ, পরিবেশ, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার ওপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “রোহিঙ্গা সংকটের উৎস ও উৎপত্তি মিয়ানমারে; তাই এর বাস্তবসম্মত সমাধানও সেখানেই নিহিত।” তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, নিজ ভূমিতে রোহিঙ্গাদের নিরাপদ ও অধিকারভিত্তিক প্রত্যাবাসন নিশ্চিত করা ছাড়া এই মানবিক সংকটের স্থায়ী কোনো বিকল্প নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।