এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় দেওয়া ভাষণের শুরুতেই তিনি দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “শুরুতেই আমি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। স্বাধীনতার পর থেকে এ দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যাঁরা আত্মত্যাগ করেছেন, তাঁদের অবদানকে আমি বিনম্র চিত্তে স্মরণ করছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে বীর ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদ ও আহতদের প্রতিও আমি অকৃত্রিম শ্রদ্ধা জানাচ্ছি।”
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসন ও শোষণের বিরুদ্ধে আপসহীন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ আজ ফ্যাসিবাদমুক্ত এক নতুন যুগে প্রবেশ করেছে।
জনগণের গণতান্ত্রিক রায় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনে দেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেছে। আমি দেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার মূল উৎস।”
বক্তব্যের শেষাংশে তিনি দেশের উন্নয়ন, বৈশ্বিক শান্তি রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ফেব্রু ২৫, ২০২৬
সেপ্টেম্বর ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।