এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কি না, তা এখন পুরোপুরি নির্ভর করছে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের ওপর। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বর্তমান সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় দলীয় প্রতীকের বিধান রাখা বা না রাখার বিষয়টি মূলত দলটির রাজনৈতিক সিদ্ধান্তের ওপরই বর্তাচ্ছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এসব তথ্য জানান। এসময় তিনি সংরক্ষিত নারী আসন এবং স্থগিত হওয়া উপনির্বাচনগুলো নিয়ে কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।
মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান (অর্ডিন্যান্স) পরিবর্তন প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমার জানামতে, একটি অধ্যাদেশের মাধ্যমে মেয়র পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছিল। এখন সংসদ অধিবেশন শুরু হওয়ার পর যদি এই বিল বা অধ্যাদেশটি অনুমোদিত (রেটিফাই) হয়, তবে সে অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর যদি কোনো পরিবর্তন এনে আগের অবস্থায় ফিরে যাওয়া হয়, তবে ভিন্ন চিত্র দেখা যেতে পারে। আমরা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’
সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, এই নির্বাচনের প্রাথমিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আইন অনুযায়ী, সংসদ সদস্যদের শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে এবং কমিশন সেই নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করবে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো যাদের মনোনীত করবে, মূলত তারাই নির্বাচিত হবেন। রাজনৈতিক দলগুলোও ইতোমধ্যে তাদের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।
উল্লেখ্য, ২০২৬ সালের এই নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন কমিশন সব ধরনের আইনি বাধ্যবাধকতা মেনে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে বলে তিনি জানান।
সেপ্টেম্বর ৯, ২০২৫
জুলাই ৩০, ২০২৫
আগস্ট ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।