এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার তারাগন গ্রামে পানিতে ডুবে মোছা. লামিয়া (৪) নামে এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত লামিয়া ওই গ্রামের নোয়াব মিয়ার মেয়ে।
শনিবার দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশেই নাহিদ মিয়ার ফিশারিজের পানিতে অসাবধানতাবশত পড়ে যায় শিশু লামিয়া। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির নিথর দেহ হাসপাতাল থেকে কাঁধে করে বের করে আনতে দেখা যায় স্বজনদের। পরে রিকশার জন্য অপেক্ষা করতে থাকেন তারা। এ দৃশ্য উপস্থিত লোকজনের চোখে অশ্রু এনে দেয়।
ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা পানির জলাশয়ের পাশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।