এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির ঘোষণা দিয়েছেন যে, গণভোটের ফলাফলের ওপর স্থগিতাদেশ চেয়ে দায়ের করা রিট পিটিশনটি তিনি আদালতে আইনগতভাবে মোকাবিলা করবেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ফেসবুক পোস্টে অ্যাডভোকেট শিশির মনির বলেন, "গণভোটের ফলাফলের কার্যকারিতার ওপর নিষেধাজ্ঞা চেয়ে যে রিট মামলা দায়ের করা হয়েছে, ইনশাআল্লাহ আমরা আদালতে তা মোকাবিলা করব।"
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী একটি গণভোট অনুষ্ঠিত হয় এবং ১৩ ফেব্রুয়ারি এর ফলাফল ঘোষণা করা হয়। এই গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ঘোষিত ফলাফল বাতিলের দাবি জানিয়ে মঙ্গলবার হাইকোর্টে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। জনস্বার্থে দায়ের করা এই আবেদনে গণভোটের ফলাফলের কার্যকারিতা স্থগিত করার আর্জি জানানো হয়েছে।
রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
অক্টোবর ৯, ২০২৪
জুন ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।