এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত দিয়ে সহায়তার আশ্বাস দিয়েছে ইসলামিক টিভি। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক শামস এস্কান্দার জানিয়েছেন, শাপলা চত্বরের ঘটনার দিন তাদের নিউজ টিম ও ক্যামেরাম্যান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সংগৃহীত সেই ফুটেজ তদন্তকারী সংস্থাকে দেওয়া হবে এবং প্রয়োজনে তারা সাক্ষ্যও দেবেন।
সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এ কথা জানান তিনি। এ সময় ইসলামিক টিভির বার্তা প্রধান রফিক উজ্জামানও উপস্থিত ছিলেন।
২০১৩ সালে টিভি চ্যানেল বন্ধের নেপথ্য কারণ
২০১৩ সালের ৫ মে দিবাগত রাতে বিটিআরসি দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। শামস এস্কান্দার দাবি করেন, তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের লিখিত আদেশে এই চ্যানেলগুলো বন্ধ করা হয়েছিল।
সম্প্রচার বন্ধের কারণ প্রসঙ্গে তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার পরিবারের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্কের কারণে শেখ হাসিনার ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রোশের শিকার হয়েছিল ইসলামিক টিভি।” সেই সময় চ্যানেলটির বিরুদ্ধে ‘উসকানিমূলক’ সম্প্রচারের অভিযোগ তোলা হয়েছিল। তবে সেই অভিযোগ প্রত্যাখ্যান করে শামস এস্কান্দার বলেন, “একটি লাইভ বা সরাসরি সম্প্রচারিত ঘটনাকে কীভাবে উসকানিমূলক বলা যায়? ক্যামেরা যা দেখেছে, তাই দেখানো হয়েছে।”
মামলার বর্তমান অবস্থা
প্রসিকিউশন সূত্র জানায়, শাপলা চত্বরের ওই সমাবেশকে কেন্দ্র করে দেশজুড়ে মোট ৫৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশন বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।