এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টার পৃথক দুই মামলায় আওয়ামী লীগের দুই নেত্রীকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন—সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন এবং কাফরুল থানা মহিলা লীগের সভাপতি রোকেয়া জামাল।
আজ সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, আজ মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল সৌরভ সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে এবং একই থানার উপপরিদর্শক মো. কবির হোসেন রোকেয়া জামালকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন গ্রেপ্তারের বিরোধিতা করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার বিবরণী:
সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে মামলার এজাহার থেকে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর ১৪ নম্বর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে মিলন পান্না নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তার বাঁ হাত ও নিতম্বে গুলি লাগে। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।
অন্যদিকে, রোকেয়া জামালের বিরুদ্ধে মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. শাকিল নামের এক তরুণ মারা যান। এ ঘটনায় শাকিলের বাবা বাদী হয়ে মূল আসামিসহ অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলাতেই রোকেয়া জামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।