এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে শুধু ‘হাই জাম্প’ নয়, বরং ‘পোল ভোল্ট জাম্প’ দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষামন্ত্রী বলেন, “বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা সুপরিকল্পিত লে-আউট বা নকশা অনুযায়ী কাজ করবো। এজন্য বিদ্যমান অনেক কারিকুলাম (শিক্ষাক্রম) নতুন করে পর্যালোচনা করা হবে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সবাইকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা আমাদের লক্ষ্য।”
কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য হবে এমন শিক্ষাব্যবস্থা তৈরি করা, যা সরাসরি কর্মসংস্থানে ভূমিকা রাখবে এবং দক্ষ জনশক্তি তৈরি করবে। আমরা আমাদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকবো এবং ভবিষ্যতে আপনাদের কাঠগড়ায় দাঁড়াবো।”
এক প্রশ্নের জবাবে মন্ত্রী তার অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, “কে কী বলছে বা করছে, তার জবাব দেওয়ার প্রয়োজন আমি বোধ করি না। অতীতে এই শিক্ষাখাতে আমি কী কী কাজ করেছি এবং আমার ভূমিকা কী ছিল, তা দেশবাসী ভালো করেই জানেন।”
উল্লেখ্য, নতুন সরকার গঠনের পর শিক্ষাখাতের আধুনিকায়ন ও সংস্কার নিয়ে এটিই শিক্ষামন্ত্রীর প্রথম দিকনির্দেশনামূলক বক্তব্য।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।