এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের সব পৌরসভা, সিটি কর্পোরেশন এবং উপজেলা পরিষদের নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী বলেন, “আমরা দেশ গঠনের এক বিশাল চ্যালেঞ্জ সামনে নিয়ে কাজ শুরু করেছি। মন্ত্রিসভার মাধ্যমে আমরা জনগণের সকল সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “সম্প্রতি মব সন্ত্রাসসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি লক্ষ্য করা গেছে, তা নিয়ন্ত্রণে আমাদের আরও নিবিড়ভাবে কাজ করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য।”
সামনে পবিত্র রমজান মাস। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ে জনগণের উদ্বেগের বিষয়ে মন্ত্রী বলেন, “রমজানে দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, সে বিষয়ে মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা হবে এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে তিনি প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ডিসেম্বর ২৭, ২০২৫
সেপ্টেম্বর ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।