এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করায় ফরিদপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার শহরের সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ে ১১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা রেজাউল করিম।
এ সময় বিএনপি সরকার গঠনের মাধ্যমে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দেশ যেন সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, সে জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহীদ সরোয়ার জামে মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, স্থানীয় বাসিন্দা শামসুর রহমান কুটু , মোহাম্মদ আতাউর রহমান তাসলিম আশিকুর রহিম বাচ্চু, খন্দকার ইয়াকুব আলী
গাজী মাহবুব আব্দুল আউয়াল খান লালন শেখ উজ্জল, হুমায়ুন খান ববি, মোঃ আব্দুল হাকিম, আক্তার হোসেন সানি , মাহমুদুল হাসান, টিটন খান, সরফরাজ খান সুন্দর , মুক্তার খান বাইজিদ শেখ, প্রমূখ।
এ সময় এলাকার সাজেদা কবির উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।