এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে ভেজাল গো-খাদ্য উৎপাদনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাড়ে সাত রশি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন-২০১০ অনুযায়ী ‘মেসার্স সদরপুর পোল্ট্রী ফিড’-এর স্বত্বাধিকারী মোঃ দেলোয়ার হোসেনকে (৫০) এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার এবং সদরপুর থানার এসআই আসাদুজ্জামান রিপনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, সাড়ে সাত রশি বাজারে অত্যন্ত নিম্নমানের উপকরণ দিয়ে ভেজাল গো-খাদ্য তৈরি করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, অভিযুক্ত ব্যবসায়ী ভিটামিন ও ক্যালসিয়ামের নামে নিম্নমানের চুন পাউডার ও ভ্যানিলা ফ্লেভার মিশিয়ে নিজের দোকানের ভেতরেই অস্বাস্থ্যকর পরিবেশে এসব গো-খাদ্য তৈরি করছিলেন। অভিযান শেষে জব্দকৃত সব ভেজাল পণ্য ধ্বংস করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, "এসব ভেজাল গো-খাদ্য পরোক্ষভাবে মানবদেহে প্রবেশ করে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। জনস্বাস্থ্যের সুরক্ষায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
ফেব্রু ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।