এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা আদায়কে কেন্দ্র করে এক গাড়িচালককে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রতিবাদ জানান এবং চাঁদাবাজদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, আজ বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী এলাকায় চাঁদা লেনদেনের জেরে এক গাড়িচালককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, দেশে চাঁদাবাজির সংস্কৃতিকে এমনভাবে ‘জাতীয়করণ’ করা হয়েছে যে, বর্তমানে চাঁদা না দেওয়াই যেন বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে!
ডা. শফিকুর রহমান আরও বলেন, যখন নেতৃত্বের পর্যায় থেকে চাঁদাবাজিকে এক প্রকার বৈধতা দেওয়া হয়, তখন এর দায়ভার সংশ্লিষ্ট সকলকেই নিতে হবে। এভাবে প্রতিনিয়ত নিরীহ মানুষের প্রাণ ঝরে পড়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা এই অন্যায় মেনে নেব না। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে আরেকটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।”
দেশপ্রেমিক নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের জীবন ও সম্পদ রক্ষা করতে হলে আমাদের সম্মিলিতভাবে লড়াই করতে হবে। চাঁদাবাজদের হাত থেকে দেশকে মুক্ত করতে এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, রাজধানীর যাত্রাবাড়ীতে আজ বিকেলে চাঁদা নিয়ে তর্কের জেরে এক চালককে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
আগস্ট ১৩, ২০২৫
মে ১৩, ২০২৪
অক্টোবর ২৭, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
আন্তর্জাতিক | ২৫ আগস্ট, ২০২৬
সারাদেশ | ২৫ আগস্ট, ২০২৬
জাতীয় | ২৫ আগস্ট, ২০২৬
ফুটবল | ২৫ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।