এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) ১০ দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ কর্মসূচি-২০২৬ এর সফল সমাপ্তি হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় থানচি মিনি স্টেডিয়ামে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মংসিংউ মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের আরেক সদস্য খামলাই ম্রো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল, সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, থানচি প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, সমাজপতি নুমংপ্রু মারমা এবং প্রধান শিক্ষক ক্যসাচিং মারমাসহ স্থানীয় ক্রীড়া সংগঠকবৃন্দ।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। পাহাড়ি অঞ্চলের অনূর্ধ্ব-১৭ বালক-বালিকাদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছেলে-মেয়ে নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা গেলে এখানকার খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে বড় সাফল্য বয়ে আনবে বলে তাঁরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এবারের প্রশিক্ষণ শিবিরে থানচি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪ জন বালক এবং ২৬ জন বালিকাসহ মোট ৫০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। প্রশিক্ষক (কোচ) অংথোয়াইচিং মারমা জানান, নিয়মিত অনুশীলন ও নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে খেলোয়াড়দের দক্ষতা এবং মানোন্নয়নে জোর দেওয়া হয়েছে। প্রতিভার বিকাশে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
আয়োজক সূত্রে জানা যায়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়কে যাতায়াত, নাস্তা ও অংশগ্রহণ ভাতা বাবদ দৈনিক ৩৫০ টাকা হারে ১০ দিনের জন্য মোট ৩ হাজার ৫০০ টাকা নগদ প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রত্যেককে এক জোড়া ফুটবল বুট, জার্সি সেট ও শিনগার্ডসহ (সেভগার্ড) ব্যক্তিগত ক্রীড়াসামগ্রী দেওয়া হয়। এছাড়া দলগত অনুশীলনের জন্য ফুটবল, নেট, গোলকিপার গ্লাভস, কোণ মার্কার এবং একটি সর্বজনীন কিটবক্স সরবরাহ করা হয়েছে।
সমাপনী দিনে অতিথিরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে এসব ক্রীড়াসামগ্রী তুলে দেন। পরে স্থানীয় ক্রীড়ামোদী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিপুল উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে ১০ দিনব্যাপী এই আয়োজনের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
ডিসেম্বর ১৪, ২০২৫
ফেব্রু ২৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৯ জুলাই, ২০২৬
বান্দরবান | ৯ জুলাই, ২০২৬
পিরোজপুর | ৯ জুলাই, ২০২৬
পিরোজপুর | ৯ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ৯ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।