এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে "জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প" শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা সাঙ্গু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছোলজার রহমান এবং সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসান।
কর্মশালায় জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি, যেমন—প্রাকৃতিক দুর্যোগের সময় জরুরি স্বাস্থ্যসেবা প্রদান, সংক্রামক রোগের বিস্তার রোধ এবং দুর্যোগ পরবর্তী সময়ে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই প্রেক্ষাপটে, স্থানীয় পর্যায়ে একটি দক্ষ ও সচেতন 'ইমার্জেন্সি হেলথ রেসপন্স গ্রুপ' গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। এই গ্রুপের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধির কৌশল নিয়ে বিশদ আলোচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প’-এর সার্বিক কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন মুজাহিদুল হক চৌধুরী।
আলোচকরা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। প্রাকৃতিক দুর্যোগের সময় এবং পরবর্তীকালে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয়ভাবে প্রশিক্ষিত একটি দল থাকা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে গঠিত 'ইমার্জেন্সি হেলথ রেসপন্স গ্রুপ' কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকান্ত দেব, রেমাক্রি প্রাংসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিরা বম, রুমা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ এদ্রিছ মিয়া, রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জ্যেষ্ঠ কর্মকর্তা কাজী ফজলুল হক চৌধুরী, রুমা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হোফাইজা মাহমুদ এবং রেড ক্রিসেন্টের রুমা উপজেলা স্বেচ্ছাসেবক লিডার মোহাম্মদ আফছার উদ্দিন।
কর্মশালায় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ১৫ নভেম্বর, ২০২৬
খুলনা | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।