এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের আলীকদম প্রেসক্লাবে দীর্ঘসময় ধরে নির্বাচনের আয়োজন না করায় এবং একপাক্ষিক খবরদারির অভিযোগে প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় বিক্ষুব্ধ সাংবাদিকরা। একইসঙ্গে প্রেসক্লাবের সব ধরণের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি ২০২৬) আলীকদম উপজেলা সদরে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে এই কঠোর কর্মসূচি পালন করেন সেখানে কর্মরত সাংবাদিকরা।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী সংগঠনটি সাংবাদিকদের কল্যাণে কাজ করার কথা থাকলেও, বর্তমানে সেখানে গণতান্ত্রিক পরিবেশ নেই বলে অভিযোগ আন্দোলনকারীদের। মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘকাল ধরে প্রেসক্লাবটিতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। একটি নির্দিষ্ট পক্ষ একচেটিয়াভাবে ক্লাবের দখল নিয়ে আছে এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রেও অনিয়ম করা হচ্ছে। এতে স্থানীয় সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও অধিকার ক্ষুণ্ন হচ্ছে।
মানববন্ধন শেষে প্রতিবাদী সাংবাদিকরা মিছিল সহকারে গিয়ে আলীকদম প্রেসক্লাবের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এরপর তারা আলীকদম উপজেলা পরিষদ এবং আলীকদম সেনা জোনে গিয়ে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেন। এসব স্মারকলিপিতে অবিলম্বে ক্লাবের অচলাবস্থা নিরসন করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।
বিক্ষুব্ধ সাংবাদিকরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে এবং প্রেসক্লাবের গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। উদ্ভুত পরিস্থিতি নিরসনে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এপ্রিল ১০, ২০২৫
সেপ্টেম্বর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।