এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-২ আসনের সম্ভাব্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘বিএনপি এমন একটি দল, যাদের কাছে দেশের আলেম-ওলামারা সবচেয়ে নিরাপদ। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। মানুষের মন জয় করতে হয় ভালোবাসা ও সম্মান দিয়ে।’
রোববার (১১ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেফাজতে ইসলামের শাপলা চত্বরের সমাবেশের কথা স্মরণ করে শামা ওবায়েদ বলেন, ‘সে সময় সালথার বহু আলেম-ওলামা আহত ও নিহত হয়েছিলেন। অনেকের পা ভেঙে গিয়েছিল, অনেকে গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই ক্ষত নিয়ে আজও অনেকে বসবাস করছেন। মিথ্যা মামলায় অসংখ্য আলেমকে জেল খাটতে হয়েছে।’
নিজের বাবার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমার বাবা (কেএম ওবায়দুর রহমান) যতদিন এমপি ও মন্ত্রী ছিলেন, এই এলাকার কোনো মানুষকে অবমূল্যায়ন করেননি, কারও ওপর অত্যাচার বা মিথ্যা মামলা দেননি। শহীদ জিয়া, তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ হলো জনগণের পাশে দাঁড়িয়ে সেবা করা। গত ১৭ বছরে অনেক ষড়যন্ত্র হয়েছে যেন আমি আপনাদের পাশে থাকতে না পারি, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক অটুট রয়েছে।’
সালথা উপজেলার উন্নয়নের চিত্র তুলে ধরে বিএনপি নেত্রী বলেন, ‘সালথা উপজেলা বিএনপির হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে। ২০০১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখানে বিশাল জনসভায় সালথাকে উপজেলা ঘোষণা করেছিলেন। আগামী নির্বাচনে বিজয়ী হলে রামকান্তপুর ইউনিয়নকে আন্তর্জাতিক মানের মডেল ইউনিয়নে পরিণত করা হবে। এছাড়া, সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে, যেখানে গরিব মানুষ স্বল্পমূল্যে চিকিৎসা পাবে।’
এ সময় তিনি মাদ্রাসা ও মসজিদ সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দলে কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ বা দখলবাজের ঠাঁই হবে না। কেউ এসবের সঙ্গে জড়িত থাকলে তাকে চরম মূল্য দিতে হবে।’
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আযাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির মোল্যা, নগরকান্দা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, বিএনপি নেতা হাসান মাতুব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, ইয়াছিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জুলাই ১, ২০২৫
ডিসেম্বর ৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।