এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য বন্দোবস্ত (লিজ) নেওয়া ৫২ শতাংশ খাসজমির মধ্যে ২০ শতাংশ জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দখলদারদের উচ্ছেদ ও জমি পুনরুদ্ধারের দাবি জানিয়ে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বন্দোবস্তগ্রহীতা মোঃ ইয়াকুব আলী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার মিনার গ্রামের বাসিন্দা মোঃ ইয়াকুব আলী ১৫৪ নম্বর নগরকান্দা মৌজার ১ নম্বর খাস খতিয়ানের সাবেক ৪০৮ এবং হাল ২৯৩ ও ২৯৪ নম্বর দাগের মোট ৫২ শতাংশ জমি সংশ্লিষ্ট ভূমি অফিসের মাধ্যমে সরকারের কাছ থেকে ৯৯ বছরের জন্য বন্দোবস্ত নেন। বন্দোবস্ত পাওয়ার পর থেকে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
তবে সম্প্রতি ওই বন্দোবস্তকৃত জমির প্রায় ২০ শতাংশ অংশ জোরপূর্বক দখল করে স্থানীয় প্রভাবশালী একটি চক্র অবৈধ স্থাপনা নির্মাণ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এর ফলে বন্দোবস্তকৃত জমির ভোগদখল নিয়ে চরম বিপাকে পড়েছেন ইয়াকুব আলী।
আবেদনে অভিযুক্ত হিসেবে ডা. মো. কাইয়ুম, মানোয়ার হোসেন, কাজী জব্বার, লাবলু শেখ ও মিজানুর রহমান (মিলন)-এর নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী ইয়াকুব আলী জমির সমস্ত বৈধ কাগজপত্র সংযুক্ত করে অভিযুক্তদের দ্রুত উচ্ছেদ এবং সরকারি খাসজমির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল হাসান বলেন, "এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হবে। তদন্ত সাপেক্ষে যদি কেউ অবৈধভাবে জমি দখল করে থাকে, তবে আইন ও সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ডিসেম্বর ২১, ২০২৫
জুন ১৮, ২০২৫
জানু ২৫, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ভারত | ২৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৬ অক্টোবর, ২০২৬
ফুটবল | ২৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৬ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।