এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্বাধীন গণমাধ্যম ছাড়া কোনো গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের কল্যাণে সরকার সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের পেশাগত নানা চ্যালেঞ্জ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, "দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হন। এসব চ্যালেঞ্জ চিহ্নিত করে ইতোমধ্যে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ওয়েজ বোর্ডকে সময়োপযোগী করার কার্যক্রমও শুরু হয়েছে।"
ওয়েজ বোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে থাকা প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার অত্যন্ত আন্তরিক জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্যে খুব শিগগিরই সংবাদপত্রের মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিকতাকে একটি স্বতন্ত্র পেশা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, "এই পেশার যেকোনো সমস্যা সাংবাদিকতার প্রতিষ্ঠিত নীতিমালা ও কাঠামোর মধ্য থেকেই সমাধান হওয়া উচিত। কারণ, গণমাধ্যম হলো সরকার ও জনগণের মধ্যকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুবন্ধন।"
অনুষ্ঠানে গণমাধ্যমের পাশাপাশি সরকারের অন্যান্য জনকল্যাণমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন এম জহির উদ্দিন স্বপন। তিনি জানান, একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দেশের নারী সমাজের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। এছাড়া চলতি মাসের মধ্যেই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
দেশব্যাপী বেকারত্ব সমস্যা সমাধানেও সরকার পরিকল্পিতভাবে কাজ করবে বলে তিনি উল্লেখ করেন। রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মন্ত্রী এ সময় স্পষ্ট জানিয়ে দেন, সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে ক্ষমতা হস্তান্তর হবে না।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।