এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন।
বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খনন প্রকল্প পরিদর্শনের মধ্য দিয়ে দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সফরের পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী, আজ দুপুর সাড়ে ১২টায় বলরামপুরে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন তিনি। জনসভা শেষে বিকেলে জেলার শেখ ফরিদ মডেল কবরস্থান জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তার নানা, নানি ও খালার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।
সফরের শেষ পর্যায়ে বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, এই খাল খনন কর্মসূচির আওতায় আজ দেশের ৫৪টি জেলায় একই সঙ্গে খননকাজ শুরু হচ্ছে, যা স্থানীয় সেচ ও কৃষি ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মার্চ ১৬, ২০২৬
ফেব্রু ২৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ৩০ জুলাই, ২০২৬
রাজনীতি | ৩০ জুলাই, ২০২৬
আন্তর্জাতিক | ৩০ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
অপরাধ | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।