এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার ভেতর বোমা উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে পুলিশের বিশেষায়িত দল কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করে।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার পর মতিঝিল মেট্রো স্টেশনের নিচতলায় একটি ছাতার ভেতর থেকে আলো মিটমিট করে জ্বলতে দেখে স্থানীয় পথচারী ও দোকানদারদের সন্দেহ হয়। বিষয়টি বুঝতে পেরে তারা সঙ্গে সঙ্গে মতিঝিল থানায় খবর দেন।
খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল কর্ডন করে নিরাপত্তা জোরদার করে এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, “মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি পরিত্যক্ত ছাতার মধ্যে ছোট আলো জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞরা এসে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে ছাতার ভেতর বোমার অস্তিত্ব নিশ্চিত করেন।”
ওসি আরও জানান, পরবর্তীতে অভিজ্ঞ বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই অত্যন্ত দক্ষতার সঙ্গে বোমাটি নিষ্ক্রিয় করতে সক্ষম হন। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।