এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ক্যান্টনমেন্টসহ দেশের যেসব স্থানে সেনাসদস্যদের অবস্থান রয়েছে, তার সবখানেই বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় এক বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, দেশের বনায়ন ও সবুজায়ন বাড়াতে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সেনাবাহিনী নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। সেনাবাহিনী কেবল চারা রোপণ করেই দায়িত্ব শেষ করে না, বরং নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি গাছকে পরিপূর্ণভাবে বড় করে তোলার দায়িত্বও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে।
পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সেনাবাহিনী সবসময় সক্রিয় ভূমিকা রাখবে উল্লেখ করে জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, এই লক্ষ্য অর্জনে চলতি বছর দেশজুড়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মোট ১১ লাখ গাছ রোপণ করা হবে।
এবারের বৃক্ষরোপণ অভিযানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’
জুলাই ২, ২০২৬
জুন ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।