এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই দিনটি অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ।
রাষ্ট্রপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ এবং ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের পুঞ্জীভূত ক্ষোভের এক ঐতিহাসিক বিস্ফোরণ।
আন্দোলনের গতিপথ পরিবর্তনের মুহূর্তগুলো স্মরণ করে তিনি বলেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের প্রসারিত বুক ও বীরোচিত শাহাদাতবরণ এবং একই দিনে দেশের বিভিন্ন স্থানে তরুণের আত্মাহুতি আন্দোলনকে এক নতুন তীব্রতা দেয়। পরবর্তীতে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আন্দোলনকে এক অপ্রতিরোধ্য গণঅভ্যুত্থানে রূপ দেয়।
বাণীতে রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, এই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; এটি ছিল গণতন্ত্রকামী সর্বস্তরের মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা, সাহস ও আত্মত্যাগের ফসল।
তিনি উল্লেখ করেন, জুলাইয়ের চেতনা আমাদের একটি মানবিক, স্বৈরাচারমুক্ত, সমতাভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রেরণা জোগায়। শহীদদের আত্মত্যাগ আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে, রাষ্ট্রের মূল শক্তির উৎস ও সর্বময় ক্ষমতার মালিক দেশের জনগণ। তাই জনগণের মৌলিক অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব।
আন্দোলনে হতাহতদের বিষয়ে সরকারের ভূমিকার কথা উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, জুলাই আন্দোলনের শহীদদের সম্মান, আহতদের পুনর্বাসন ও চিকিৎসা এবং সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
রাষ্ট্রপতি বাণীতে আন্দোলনে আহত সাহসী তরুণ-তরুণী ও যুব প্রজন্মের প্রতি গভীর শ্রদ্ধা জানান, যাদের অনেকেই পঙ্গুত্ববরণ করে আজ যন্ত্রণাময় জীবন পার করছেন। একই সাথে তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব দেশপ্রেমিক নাগরিকের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
মে ১৮, ২০২৬
এপ্রিল ১০, ২০২৫
জুলাই ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।