এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা প্রক্রিয়া খুব শিগগিরই পুনরায় চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এই বিষয়ে ইতিমধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খায়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা ভিসা চালুর বিষয়ে অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। বাংলাদেশের সাধারণ মানুষ যাতে দ্রুত ও নির্বিঘ্নে ভারত ভ্রমণ করতে পারেন, সে লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আশা করা যাচ্ছে, খুব দ্রুতই সব ধরনের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে আসবে।"
এদিন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানানোর পাশাপাশি তাদের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থসহ বিভিন্ন অনুদান তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং সালথা উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়। এর প্রেক্ষিতে নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো তাদের কার্যক্রম সীমিত করে দিয়েছিল, যার ফলে সাধারণ পর্যটক ও চিকিৎসাপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। প্রতিমন্ত্রীর এই আশ্বাসের ফলে এখন সাধারণ নাগরিকদের মধ্যে স্বস্তি ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।