এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, পারস্পরিক যোগাযোগ ও সংযোগ বৃদ্ধি এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়। সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের সর্বাত্মক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত রচিত হয়েছে।
ভারতকে বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী উল্লেখ করে স্পিকার বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে ভারত সরকারের সমর্থন দেওয়াটা প্রতিবেশীর প্রতি তাদের উদার ও সহযোগী দৃষ্টিভঙ্গিরই প্রকাশ।
বর্তমান সংসদকে অত্যন্ত 'প্রাণবন্ত' আখ্যা দিয়ে স্পিকার জানান, বর্তমান সংসদে বিরোধী দল অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করতে সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করে পদক্ষেপ নেওয়ার ওপরও জোর দেন তিনি।
এ সময় ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সেতুবন্ধন তৈরিতে 'সংসদীয় মৈত্রী গ্রুপ' অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই দেশের সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফরের মাধ্যমে আগামী দিনে কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে স্পিকার পদে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান প্রণয় ভার্মা। একইসঙ্গে তিনি ভারত সরকারের পক্ষ থেকে স্পিকারকে সে দেশের সংবিধান ও একটি শুভেচ্ছা স্মারক উপহার দেন।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নভেম্বর ২০, ২০২৫
সেপ্টেম্বর ২২, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।