এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কারাবন্দী অবস্থাতেই আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আগামী ১৯ মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করতে ইতিমধ্যেই ঢাকার জেলা প্রশাসকের (ডিসি) সহযোগিতা চেয়েছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হতে হলে মনোনয়ন ফরমে ব্যারিস্টার সুমনের স্বাক্ষর প্রয়োজন। কারাগারে থাকা অবস্থায় ফরমে স্বাক্ষরের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গতকাল রোববার ঢাকার জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করা হয়েছে। সুমনের পক্ষে আবেদনটি জমা দিয়েছেন আইনজীবী লিটন আহমেদ।
বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট লিটন আহমেদ জানান, ব্যারিস্টার সুমন বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে আগ্রহী। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৬ এপ্রিল। প্রার্থী হওয়ার প্রধান শর্ত হিসেবে ফরমে তার স্বাক্ষর অপরিহার্য। এই আইনি প্রক্রিয়াটি সম্পন্ন করতেই জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর একই বছরের ২১ অক্টোবর রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
নভেম্বর ১৭, ২০২৫
জুলাই ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।