এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মানহানির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এবার হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তার এই জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে গত ২ এপ্রিল মামলাটি দায়ের করেন আইনজীবী হুমায়ুন কবীর কর্নেল। ওই দিনই আদালত মামলাটি আমলে নিয়ে আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেন এবং ২১ এপ্রিলের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত না হওয়ায়, গত ২১ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপরই গ্রেপ্তার এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই সংসদ সদস্য।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন আমির হামজা। সে সময় তিনি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
মূলত ওই মন্তব্যের জেরেই তার বিরুদ্ধে মানহানির এই মামলাটি দায়ের করা হয়। প্রসঙ্গত, এর আগেও আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন সময় এমন আপত্তিকর ও বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।