এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর পৌরসভার মাছিমপুর জামাইপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে গাঁজার ৮টি গাছসহ মাদক সেবনরত অবস্থায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে পিরোজপুর সদর থানার বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে বাসার পাশে বাগান থেকে গাঁজার ৮টি গাছ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই দুইজনকে মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়।
অভিযানের দায়িত্বে থাকা এসআই রাধা রমন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন রিফাত (২৬), তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আউয়াল হাওলাদারের ছেলে এবং অপরজন ওই বাসার ভাড়াটিয়া মো.আল আমিন (২৯)। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা অফিসার ইনচার্জের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাড়াটিয়া আল আমিনের ভাড়া বাসার পাশের বাগানে নিজ হাতে লাগানো ৮টি গাঁজার গাছের সন্ধান পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন গাঁজা সেবন এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য গাছ লাগানোর বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে পিরোজপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “গ্রেপ্তারকৃত দুইজনকে আলামতসহ থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
বিনোদন | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।